ম্যারিকো বাংলাদেশ নিয়ে আসছে ওভার দ্য ওয়াল-সিজন ২
বিজয়ী দল ম্যারিকো বাংলাদেশের সম্পূর্ণ অর্থায়নে বিদেশে দুই মাস ইন্টার্নশিপের সুযোগ পাবে।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড দ্বিতীয়বারের মত শুরু করেছে তাদের উদ্যোক্তা এবং উদ্ভাবনী পণ্যভিত্তিক ক্যাম্পাস প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যারিকো জানিয়েছে, যে কোনো বিভাগ থেকে তৃতীয় ও চতুর্থ বর্ষের স্নাতক শিক্ষার্থীরা ওভার দ্য ওয়ালের সিজন ২-এর জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।
https://overthewall.maricocareers.com/ ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।
ম্যারিকো জানিয়েছে, প্রতিটি রাউন্ডে প্রতিযোগীদের তাদের উদ্ভাবনী এবং ব্যাবসায়িক দক্ষতা প্রদর্শন করতে হবে। ধারাবাহিক রাউন্ডে ম্যারিকোর নেতৃত্ব দল এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হবে।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের তাদের ব্যবসায়িক আইডিয়া ইন্ডাস্ট্রি লিডারদের সামনে উপস্থাপন করতে হবে।
বিজয়ী দল ম্যারিকো বাংলাদেশের সম্পূর্ণ অর্থায়নে বিদেশে দুই মাস ইন্টার্নশিপের সুযোগ পাবে। এছাড়া শীর্ষ তিন দল পাবে সাড়ে ৩ লাখ টাকার সমপরিমাণ প্রাইজমানি।
ওভার দ্য ওয়ালের প্রথম সিজনে ২ হাজার ৮০০ জনেরও বেশি প্রতিযোগীর অংশ নিয়েছিলেন। ম্যারিকোর সম্পূর্ণ অর্থায়নে বিদেশে দুই মাস ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিল সেরা ৩ বিজয়ী দল।
