দুর্ঘটনায় নিহত ইলেকট্রিশিয়ানের পরিবারকে বিজলী কেবলসের সহায়তা
নিহত আফজাল ভুঁইয়া বিজলী কেবলসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন।
বৈদ্যুতিক দুর্ঘটনায় নিহত এক ইলেকট্রিশিয়ানের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে আরএফএলের বৈদ্যুতিক তার উৎপাদনকারী কোম্পানি বিজলী কেবলস।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি হবিগঞ্জের মাধবপুরে এক অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল নিহত আফজাল ভুঁইয়ার মায়ের হাতে এই চেক তুলেন দেন।
আফজাল ওই উপজেলারই বাসিন্দা এবং বিজলী কেবলসের নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ছিলেন। গত মার্চে পেশাগত দায়িত্ব পালনের সময় বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
বিজলী কেবলসের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, “বর্তমানে আমাদের ৩৫ হাজার নিবন্ধিত ইলেকট্রিশিয়ান রয়েছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করি। তাছাড়া আর্থিক সহায়তাও দিয়ে থাকি। এরই অংশ হিসেবে আমরা নিহতের পরিবারের পাশে দাঁড়াতে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছি।”
বিজলী কেবলসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) আতিকুর রহমান, সিনিয়র ম্যানেজার (অপারেশন) মীর হোসেন ও তানভীর হোসেনসহ স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি বিক্রয় সমিতির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
