৪৭৭ কন্ডো হস্তান্তরের জন্য প্রস্তুত রূপায়ণ সিটি উত্তরা
এগুলোর মধ্যে সীমিত কয়েকটির বিক্রি বাকি আছে বলে জানিয়েছে কোম্পানিটি।
রূপায়ণ সিটি উত্তরা শিগগির ‘রূপায়ণ গ্র্যান্ড প্রিমিয়াম কন্ডো’ ক্রেতাদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।
শনিবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪৭৭টি কন্ডোর মধ্যে সীমিত কয়েকটির বিক্রি বাকি আছে, যেগুলোর আয়তন ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ১৫০ বর্গফুট।
এতে রূপায়ণ গ্র্যান্ড প্রিমিয়াম কন্ডোর বর্তমান কাজের অগ্রগতিও তুলে ধরা হয়।
কিছুদিন আগে রূপায়ণ সিটি ৩১৫টি কন্ডো মালিকদের কাছে হস্তান্তর করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সংবাদ সম্মেলনে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান, কনস্ট্রাকশন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব.), ডিরেক্টর অব সেলস রেজাউল হক লিমন, জিএম অ্যান্ড হেড অব কাস্টমার সার্ভিস জায়েদুর রশিদ, জিএম অ্যান্ড হেড অব মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জন উপস্থিত ছিলেন।
