১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক সপ্তাহে আমদানি হয়েছে ৯৩ টন কাঁচা মরিচ

এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এক সপ্তাহে আমদানি হয়েছে ৯৩ টন কাঁচা মরিচ

মতিঝিলের এজিবি কলোনি বাজারে রোববার কাঁচা মরিচ বিক্রি হয় কেজিপ্রতি ৬০০ টাকায়। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 05:56 PM

Updated : 03 Jul 2023, 06:24 PM

দামের উর্ধ্বগতির প্রেক্ষাপটে আমদানির অনুমতি দেওয়ার পর এক সপ্তাহেই ৯৩ টন কাঁচা মরিচ দেশে এসেছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশে এসেছে মোট ৯৩ টন।

ঈদের ছুটি শেষে শুধু রোববার বিকাল ৫টা পর্যন্তই ৫৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এরমধ্যে ভারত থেকে কাঁচা মরিচভরতি ছয়টি ট্রাক ঢুকেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে।

Image

ভোমরা স্থলবন্দরে দেশে প্রবেশ করছে ভারতীয় ট্রাক।

পুরানো খবর:

ভোমরা স্থলবন্দর দিয়ে এল ৬ ট্রাক কাঁচামরিচ

রোববার ঢাকার বিভিন্ন বাজারে কাঁচা মরিচ কেজিতে ৫০০ টাকার বেশি দামে বিক্রি হতে দেখো গেছে। মতিঝিল এজিবি কলোনি বাজারে প্রতি কেজির দাম ছিল ৬০০ টাকা। ঢাকার বাইরেও দাম এমনই ছিল।

বর্ষাকালে ক্ষেত নষ্ট হয় বলে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়ে প্রতিবারই। তবে এবার রান্নার আবশ্যকীয় এই পণ্যের দাম বৃদ্ধি লাগাম ছাড়িয়েছে।

ঈদের কিছু দিন আগে দাম ৪০০ টাকায় উঠে যাওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। ওই দিন থেকেই আমদানির অনুমতি বা আইপি দেওয়া শুরু হয়।

আমদানির এই অনুমতি আগামী তিন মাসের জন্য বহাল থাকবে।

পুরানো খবর:

কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি