যমুনা ইলেকট্রনিকসের ‘পার্টনারস মিট’ ২৯ এপ্রিল
ঢাকার যমুনা ফিউচার পার্কের নিচতলায় মহল অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠান হবে।
যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ‘পার্টনারস মিট ২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, ‘আমরা ছিলাম, আমরা আছি এবং আমরাই থাকব’ প্রতিপাদ্যে আগামী ২৯ এপ্রিল ঢাকার যমুনা ফিউচার পার্কের নিচতলায় মহল অডিটোরিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে।
এতে ব্যবসায়িক অংশীজনরা তাদের সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পরিক সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়সভায় অংশ নেবেন।
এ বিষয়ে যমুনা ইলেক্ট্রনিকসের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, "গতিশীল ও পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে সঠিক বিজনেস প্রিন্সিপাল নির্ধারণ ব্যবসায় টিকে থাকার একটি অন্যতম নিয়ামক। যমুনা ইলেক্ট্রনিকস গ্রাহকের সন্তোষটি অর্জনের লক্ষ্যে বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ ও বিশ্ব পণ্য উৎপাদন করছে।
“পরিবর্তনের এই যুগে আমরাও আমাদের কর্মপরিকল্পনা ও পদ্ধতিতে নতুনত্ব ও পরিবর্তনের ছোঁয়া রেখেছি- যা আসন্ন ডিলার কনফারেন্স ২০২৩- এ সম্পন্ন করব।”
সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. আবুল কালাম বলেন, “আমরা সব সময় ডিলারদের সাথে ইতিবাচক মনোভাব নিয়ে এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় এই ডিলার কনফারেন্স।”
