খেলার ছলে অনলাইনে বাচ্চাদের শেখাচ্ছে জুনিয়র ক্যামব্রিয়ান
প্রতিটি লেসন শেষে রয়েছে ড্রাগ অ্যান্ড ড্রপ, ব্রেইন গেমস, ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি।
প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইনভিত্তিক স্কুল ‘জুনিয়র ক্যামব্রিয়ান’ এনেছে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যামব্রিয়ান জানিয়েছে, জুনিয়র ক্যামব্রিয়ানের উদ্দেশ্য প্রি-প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের জন্য পড়াশোনাকে আনন্দদায়ক করে তোলা। এটি এমন একটি শিক্ষা ব্যবস্থা- যেখানে একজন শিশু যেকোনো সময় যেকোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণ ও শিক্ষা বিষয়ক দিক নির্দেশনা পেতে পারে।
শেখার আগ্রহ বাড়াতে জুনিয়র ক্যামব্রিয়ানের প্রতিটি লেসন শেষে রয়েছে ড্রাগ অ্যান্ড ড্রপ, ব্রেইন গেমস, ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি।
ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার বলেন, "চতুর্থ শিল্পবিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল শিক্ষা বাবস্থার কোনও বিকল্প নেই।
“ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সকল সেক্টরে আমরা প্রযুক্তির ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সিংহভাগ শ্রেণিকক্ষ এখন প্রযুক্তি নির্ভর এবং যুগোপযোগী। এরই ধারাবাহিকতায় আমরা জুনিয়র ক্যামব্রিয়ানকে ঢেলে সাজিয়িছি।”
এই প্লাটফর্মের প্রোজেক্ট কো-অর্ডিনেটর উৎপল কুমার দাস বলেন, “জুনিয়র ক্যামব্রিয়ানের প্রতিটি লেসনকে আমরা সাজিয়েছে শিক্ষার্থীদের উপযোগী করে অ্যানিমেশন করে। প্রতিটি লেসনেই রয়েছে ভিডিও, অডিওবুক, ইবুক, পিকচার কুইজ, ড্রাগ অ্যান্ড ড্রপ, ব্রেইন গেমস, ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি।
“এখন পর্যন্ত আমাদের রয়েছে ১০৩৫টি ভিডিও, ৬২০টি ড্রাগ অ্যান্ড ড্রপ, ৬২০টি ইন্টিলিজেন্ট অ্যাক্টিভিটি, ৬২০টি ব্রেইন গেমস, ৯৮০টি পিডিএফ এবং ২৯৫৫টি কুইজসহ আরও অনেক অনেক কন্টেন্টের সমাহার।”
