২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

অফার চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 11:47 PM

Updated : 26 Sep 2022, 11:47 PM

শারদীয় দুর্গাপূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে এমএফএস কোম্পানি বিকাশ।

অফারটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজার কেনাকাটায় জিল’স, ফেইস ওয়াস ও বেক্সি ফেব্রিক্সে পছন্দের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।

পোশাক, জুতা, অ্যাক্সেসরিজ, রেস্টুরেন্টসহ দেশজুড়ে ৯০০ আউটলেটে কেনাকাটা বা খাওয়া দাওয়া করে বিকাশ পেমেন্ট করলেই ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

একজন গ্রাহক দিনে ১০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে গ্রাহকরা অফারগুলো নিতে পারবে।