১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উপায়ের মাধ্যমে অর্থ বিতরণ করবে টেরে দেস হোমস

এজন্য উভয় প্রতিষ্ঠান চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2023, 06:28 PM

Updated : 25 Jan 2023, 06:28 PM

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি উপায়ের মাধ্যমে অর্থ বিতরণ করবে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান টেরে দেস হোমস।

এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠান সম্প্রতি চুক্তি করেছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উপায়। টেরে দেস হোমসের কার্যালয়ে এ চুক্তি সই হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী কোম্পানি ‘উপায়’। বর্তমানে ইউএসএসডি ও মোবাইল অ্যাপ উভয় মাধ্যমেই এমএফএস সেবা দিচ্ছে কোম্পানিটি।

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন উপায়ের পরিচালনা পর্ষদের সদস্য এটিএম তাহমিদুজ্জামান, চিফ স্ট্রাটেজি অফিসার জিয়াউর রহমান, ডেপুটি ডিরেক্টর শামস আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ময়নুল হাসান ওয়ারসি এবং টেরে দেস হোমসের বাংলাদেশ ও মায়ানমারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মার্টিন সুইনচ্যাট, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাহিদুর মোহাম্মদ রহমান, হেড অব প্রোগ্রাম সুবিমল চাকমা।