২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ফ্রিজে দ্বিগুণ ক্যাশভাউচার পেলেন ফেনীর গৃহিণী

এর আগে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রাহক এ সুবিধা পান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 07:01 PM

Updated : 27 Nov 2023, 07:01 PM

সারাদেশে চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯’র আওতায় রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন ফেনীর এক গ্রাহক।

ছাগলনাইয়া উপজেলার গৃহিণী ইসমত আরা ইয়াসমিন ওই ক্যাশ ভাউচার পেয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওয়ালটন জানিয়েছে, গত শনিবার ছাগলনাইয়া কলেজ রোডে ওয়ালটন প্লাজায় ইসমত আরার হাতে ক্যাশ ভাউচার তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক মুশফিকুর রহমান পিপুল, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার শফিকুল আজাদ, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা এবং ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান।

এর আগে এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশ ভাউচার পেয়েছিলেন ঢাকার ফার্মগেটের বিথী সাহা এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আহসানুল্লাহ আব্দুল হাই।