২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ইলেকট্রনিক্সের ‘মিশন মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের সময় বাড়ল

ক্যাম্পেইনের আওতায় সোনার চেইন, রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ লাখ লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 05:51 PM

Updated : 27 Jun 2023, 05:51 PM

ক্রেতাদের বিশেষ চাহিদা বিবেচনায় কোরবানির ঈদ উপলক্ষে চলা ‘মিশন মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের সময় এক সপ্তাহ বাড়িয়েছে যমুনা ইলেকট্রনিক্স।

মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনের আওতায় সোনার চেইন, রেফ্রিজারেটর, এসি, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ লাখ লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।

দেশব্যাপী যমুনা প্লাজা এবং ডিলার শপে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য কিনে রেজিস্ট্রেশন করলে ফিরতি মেসেজে মিলছে পুরস্কার।

ঈদ উপলক্ষে যমুনার যেকোনো যমুনা প্লাজা বা শোরুমে ৩৩৩ লিটার ফ্রিজ ২৯ হাজার ২৫ টাকায়, ৩৪৮ লিটার ফ্রিজ ৪৩ হাজার ৯৭৬ টাকায়; ৩০০ লিটার ফ্রিজ ৩৮ হাজার ৯৭০ টাকায়; ২২০ লিটার ফ্রিজ ৩৩ হাজার ১২০ টাকায়; ২৩০ লিটার ফ্রিজ ২৬ হাজার ৮২০ টাকায়; ২২৮ লিটার ফ্রিজ ৩৫ হাজার ৯১০ টাকায় এবং ১৫০ লিটার ফ্রিজ ২৭ হাজার ১৬২ টাকায় পাওয়া যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনার প্রতিটি ফ্রিজই সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী ও বেস্ট কুলিং পারফর্ম্যান্স টেকনোলজি অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ফিচারসহ ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি রয়েছে। 

এছাড়া, সকল জিপি-স্টার ক্রেতা যেকোনো প্লাজা থেকে যমুনার পণ্য কিনলেই নিশ্চিত ১২ শতাংশ ফ্লাট ডিসকাউন্ট পাচ্ছেন বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ক্যাম্পেইনে ব্যাপক সাড়া পাওয়ার কথা তুলে ধরে মিরপুরের শেওড়াপাড়ার যমুনা প্লাজার ব্যবস্থাপক তোফিক আহমেদ বলেন, ঈদকে সামনে রেখে যমুনা ইলেকট্রনিক্স অত্যাধুনিক প্রযুক্তির সেরা মানের রেফ্রিজারেটর ডিপ ফ্রিজসহ শতাধিক নতুন পণ্য নিয়ে এসেছে। যমুনার পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন সবচেয়ে সহজ কিস্তি সুবিধা, ক্যাশব্যাক, নিশ্চিত ডিসকাউন্ট, ১২ মাস পর্যন্ত শূন্য ইন্টারেস্টে কিস্তি সুবিধাসহ আরও অনেক কিছু।