২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কনকা সেরা পরিবার’র নিবন্ধন শুরু

“এ ধরনের আয়োজন নিয়মিতই করতে চাই,” বলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 08:21 PM

Updated : 20 Aug 2023, 08:21 PM

কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে ফের শুরু হচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার সিজন ২’। 

রোববার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, প্রথম সিজনে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ায় নতুন সিজন আনা হয়েছে; যেখানে ধাঁধা, বুদ্ধির খেলা, গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকছে। 

এতে অংশ নিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে পরিবারের ১৮-৬০ বছর বয়সী যেকোনো দুই সদস্য মিলে একটি দল গঠন করতে হবে। দলটিকে অনলাইনে নিবন্ধন সেরে ফেলতে পারবে। এর বাইরে দেশজুড়ে থাকা ইলেক্ট্রো মার্টের শোরুমে গিয়েও নিবন্ধন করা যাবে।

বেসরকারি টেলিভেশন চ্যানেল এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

ইলেক্ট্রো মার্ট লিমিটেডের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আফছার বলেন, “কনকা সেরা পরিবার’র প্রথম সিজনেই দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করেছি। এটাই আরও একটি সিজন পরিকল্পনার প্রভাবক হিসেবে কাজ করেছে। 

“এর পাশাপাশি গত বছর এই অনুষ্ঠানটির প্রথম সিজন করতে গিয়ে আমরা দেখেছি পারিবারিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের অনুষ্ঠান বেশ ভালো ভূমিকা রাখে। তাই এ ধরনের আয়োজন নিয়মিতই করতে চাই।” 

ইলেক্ট্রো মার্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।