১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যমুনা টিভিতে মূল্যছাড়

৫৫ ইঞ্চি টিভিতে মিলবে নগদ ৩৪ হাজার টাকা ছাড়।

নিজস্ব প্রতিবেদক

Published : 14 Nov 2022, 11:02 PM

Updated : 14 Nov 2022, 11:32 PM

বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে দিতে এলইডি টিভিতে মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা।

বিভিন্ন মডেলের এলইডি টিভিতে ক্রেতারা ৪৪ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, 'বিগ সাইজ বিগ অফারে' ৫৫ ইঞ্চি টিভি কিনলেই ক্রেতারা নগদ ৩৪ হাজার টাকা মূল্যছাড় পাবেন। আরও আছে শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই এর সুবিধা। এছাড়া সহজ কিস্তিতেও টিভি কিনতে পারবেন ক্রেতারা।

যমুনা এলইডি টিভিতে ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ৫ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

এছাড়া ক্রেতারা এক্সচেঞ্জ অফারে যমুনা এলইডি টিভি কিনলে ৫৬ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড় পেতে পারেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রেতারা ৭ হাজার ৩৫০ টাকায় ২০ ইঞ্চি, ১১ হাজার ৮০০ টাকায় ২৪ ইঞ্চি, ১৪ হাজার ৮০০ টাকায় ৩২ ইঞ্চি, ২৯ হাজার ৮০০ টাকায় ৪২ ইঞ্চি স্মার্ট এলইডি কিনতে পারবেন।

এছাড়া বিগ সাইজ বিগ অফারে অত্যাধুনিক প্রযুক্তির ফোর-কে ইউএইচডি এলইডি টিভি কিনলে ৩৪ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় মিলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।