১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্যটনের হোটেল বুকিংয়ে বিকাশে পরিশোধে ৫৫% পর্যন্ত ছাড়

ছাড় পাওয়া যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 09:52 PM

Updated : 22 Feb 2024, 09:52 PM

পর্যটন এলাকার হোটেল ও রিসোর্টে রুম বুকিংয়ে বিকাশে অর্থ পরিশোধে ৫৫ শতাংশ পর্যন্ত মিলবে ছাড়।

আগামী ১০ মার্চ পর্যন্ত কক্সবাজার, কুয়াকাটা, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকার নির্দিষ্ট হোটেল ও রিসোর্টে নির্দিষ্ট হারে ছাড় দেওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বিকাশ।

এতে বলা হয়, কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডেতে ৪০ শতাংশ, সীগাল হোটেলে ৪৫ শতাংশ, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে ৪০ শতাংশ, লং বিচ হোটেলে ৪৫ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ৫৫ শতাংশ, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে ৪৫ শতাংশ, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাতে ৪৫ শতাংশ, মোমো ইন এ ৫৫ শতাংশ এবং হোটেল ডি’মোর এ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

গ্রাহকরা বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে অর্থ পরিশোধ করে এ অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিকাশের ওয়েবসাইটে।