৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

দারাজ সেলার সামিট অনুষ্ঠিত

অনুষ্ঠানে বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ এবং প্ল্যাটফর্মের বিক্রি বাড়ানোর বিস্তৃত উপায়সহ আরও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 08:23 PM

Updated : 26 Oct 2023, 08:23 PM

ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ ১ হাজার ৮০০-রও বেশি ই-কমার্স বিক্রেতা ও ব্র্যান্ড পার্টনারদের নিয়ে সম্প্রতি দারাজ সেলার সামিট করেছে।

এই অনুষ্ঠানে নানা কার্যক্রমের মাধ্যমে বৃহত্তম এই ই-কমার্স প্রতিষ্ঠানের 'গ্র্যান্ড ভিশন' তুলে ধরা হয়।

দারাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ এবং প্ল্যাটফর্মের বিক্রি বাড়ানোর বিস্তৃত উপায়সহ আরও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও দারাজ সেলারদের স্বীকৃত এবং অনুপ্রাণিত করতে ৭টি ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্নামন্ত্রী এম এ মান্নান। তিনি ই-কমার্স খাতের সম্ভাবনার ওপর গুরুত্ত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও, দারাজ গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো প্রমুখ।