২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ধানমণ্ডিতে ডোমিনো’জ পিৎজার দ্বিতীয় শাখা

ঢাকায় এ নিয়ে ১৫টি শাখা চালু করলো ব্র্যান্ডটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2023, 09:38 PM

Updated : 13 Mar 2023, 09:37 PM

ঢাকার ধানমণ্ডি ২৭তে নতুন আরেকটি শাখা চালু করেছে ডোমিনো’জ পিৎজা।

যুক্তরাষ্ট্রভিত্তিক পিৎজার খ্যাতনামা ব্র্যান্ডটি এ নিয়ে ঢাকায় ১৫টি শাখা চালু করলো।

সম্প্রতি বিনামূল্যে শিক্ষা প্রদানকারী আপন ফাউন্ডেশন এর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নতুন এ শাখা উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, ধানমণ্ডি এলাকায় ডোমিনো’জ পিৎজার এটি দ্বিতীয় শাখা। এর আগে ২০১৯ সালে ওই এলাকার ২ নম্বর রোডে প্রথম শাখা চালু করা হয়েছিল।

এতে আরও বলা হয়, এ স্টোর থেকে পার্শ্ববর্তী লালমাটিয়া, আসাদগেট, শংকর, রায়েরবাজার, ইকবাল রোড ও আশপাশের মানুষের কাছে অর্ডারের মাত্র ৩০ মিনিটে পিৎজা পৌঁছে দেওয়া হবে।

নতুন এ শাখায় আসার আমন্ত্রণ জানিয়ে জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “ডোমিনো’জ পিৎজার জন্য অব্যাহত পৃষ্ঠপোষকতা এবং সমর্থনের জন্য আমরা ঢাকার জনগণকে ধন্যবাদ জানাই। এটি তাদের ভালবাসা এবং স্নেহ যা আমাদের সম্প্রসারণের সাথে এগিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করে।”

এ শাখায় শিগগির অর্ডারের মাধ্যমে পাইপিং হট পিজ্জা, গার্লিক ব্রেড ও অন্যান্য সাইড এবং চকো লাভা ডিলাইটের মতো ডেজার্ট সরবরাহ করা হবে বলেও জানানো হয়।