২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর চূড়ান্ত পর্ব শুক্রবার

চ্যানেল আইর পর্দায় ও ইস্পাহানি মির্জাপুরের ফেইসবুক পেইজে রাত পৌনে ৮টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 09:18 PM

Updated : 31 Aug 2023, 09:18 PM

দেশসেরা ৬ বাংলাবিদকে নিয়ে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-পঞ্চম বর্ষের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চ্যানেল আইর পর্দায় ও ইস্পাহানি মির্জাপুরের ফেইসবুক পেইজে রাত পৌনে ৮টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

দেশব্যাপী দীর্ঘ দশ মাস ধরে বাছাইপর্ব এবং স্টুডিও পর্ব শেষে সেরা ৬ বাংলাবিদকে নিয়ে আয়োজিত হচ্ছে এই মহোৎসব।

বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ পঞ্চম বর্ষের চূড়ান্ত পর্বের সেরা ৬ বাংলাবিদ হচ্ছেন- ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী এবং রাজশাহীর দীপায়ন সরকার।

চুড়ান্ত পর্বে এই ৬ বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকার মেধাবৃত্তি।

এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবেন ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।