২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে ইসলামী ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন

আমানত প্রকল্প গ্রাহকের মাঝে আরও বেশি জনপ্রিয় করতে এমন উদ্যোগ ব্যাংকটির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 07:34 PM

Updated : 19 Sep 2022, 07:34 PM

‘সঞ্চয়ে সমৃদ্ধি নিরাপদ আগামী’ শীর্ষক ১৫ দিনের বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন আমানত প্রকল্প চালু করেছে। গ্রাহকদের সমৃদ্ধ আগামী ও ভবিষ্যত নিরাপত্তার জন্য সঞ্চয়কে উদ্ধুদ্ধ করতেই এই ক্যাম্পেইন।

“আমানত প্রকল্প গ্রাহকদের মাঝে আরও বেশি জনপ্রিয় করে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আর্থিক অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধি করতেও সঞ্চয় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।”

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।