২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের ঘিওরে ইউসিবির নতুন শাখা চালু

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২২১তম শাখা এটি।

মানিকগঞ্জের ঘিওরে ইউসিবির নতুন শাখা চালু

ইউসিবির নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2022, 10:07 PM

Updated : 20 Sep 2022, 10:08 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নতুন শাখা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ব্যাংকের ২২১তম এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।

নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, রিজিওলান প্রধান হাবিব উদ্দিন ভূঁইয়া, রিজিওলান প্রধান মোহাম্মাদ আব্দুল বাসেদ এবং ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।