পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংকের চুক্তি
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (সিএমএসএমই) ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, উদ্যোক্তাদের মাঝে মাত্র ৭ শতাংশ মুনাফায় ঋণ বিতরণ করবে সোশ্যাল ইসলামী ব্যাংক।
চুক্তিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের।
