২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ সামনে রেখে ওয়ালটনের নতুন পণ্য উন্মোচন

সারা দেশে একযোগে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর ‘ননস্টপ মিলিয়নেয়ার' অফারের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 03:32 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

কোরবানির ঈদ সামনে রেখে ‘বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব’ কয়েকটি নতুন পণ্য উন্মোচন করেছে দেশীয় কোম্পানি ওয়ালটন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে পণ্যগুলো উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

নতুন মডেলের পণ্যের মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির মাল্টি-কালার সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কথি মডেলের রেফ্রিজারেটর, ভার্টিকাল ফ্রিজার, চকোলেট কুলারসহ মোট সাতটি মডেল; সোলার হাইব্রিড প্রযুক্তির স্প্লিট টাইপ এসি; ৪ ও ৫ টনের সিলিং এবং ক্যাসেট টাইপ লাইট কমার্শিয়াল এসি; ৬৫ ইঞ্চির ওএলইডি টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি প্রযুক্তির ফ্যান।

সারা দেশে একযোগে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর ‘ননস্টপ মিলিয়নেয়ার' অফারের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে।

সারা দেশ থেকে ওয়ালটন প্লাজা ম্যানেজার ও পরিবেশকরা ভার্চুয়াল মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন চিত্রনায়ক ও ওয়ালটনের জ্যৈষ্ঠ নির্বাহী পরিচালক আমিন খান।

ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান বলেন, “প্রতিবছরই ঈদ সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে আসে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবারও ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ চমক হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য উন্মোচন করেছি। নতুন মডেলের এসব পণ্যে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তিসহ ইন্টারনেট অব থিংস (আইওটি) বেজড স্মার্ট ফিচার সংযোজন করা হয়েছে। আশা করি নতুন মডেলের এসব পণ্য গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে।”

ওয়ালটনের প্রধান মার্কেটিং অফিসার দিদারুল আলম খান বলেন, “গ্রাহকদের হাতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন উদ্ভাবিত পণ্য তুলে দিতে সামর্থ্যের সবটুকু দিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) টিমের প্রকৌশলীরা। ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের দেশি-বিদেশি প্রকৌশলীরা, কোয়ালিটি ম্যানেজমেন্টসহ সব বিভাগের সদস্যরা সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা প্রতিনিয়ত বিশ্বের সর্বাধুনিক ডিজাইন, প্রযুক্তি ও ফিচারের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে সক্ষম হচ্ছি।”

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, “গ্রাহকদের হাতে গুণগতমানের পণ্য তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদানেও বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে ঈদে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের মিলিয়নেয়ার হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। 

“এরই মধ্যে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মিলিয়নেয়ার হয়েছেন ৩৫ জন গ্রাহক। ওয়ালটন থেকে পাওয়া ১০ লাখ টাকায় পরিবর্তন হয়েছে তাদের প্রত্যেকের ভাগ্য। গ্রাহকদের ওয়ালটনের এই ননস্টপ মিলিয়নেয়ার ক্যাম্পেইন সম্পর্কে সচেতন করে তুলতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

অন্যদের মধ্যে ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইবনে ফজল শায়েখুজ্জামান, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. তানভীর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।