২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন কেনাকাটায় বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

আগামী ৩১ অগাস্ট পর্যন্ত গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 11:40 PM

Updated : 11 Aug 2022, 11:42 PM

নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস ও ফেইসবুক ভিত্তিক ই-শপ থেকে কেনাকাটায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, আগামী ৩১ অগাস্ট পর্যন্ত গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারবেন।

নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক।

এই অফারের আওতায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ১৫০ টাকা এবং অফার চলাকালে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারটি পেতে পারেন গ্রাহক।

সাদমার্ট, প্রিয়শপ, এয়ারব্রিঙ্গার, দ্য মল, জাদরু ডট কম, গিয়ারডিওসহ ২০টির বেশি অনলাইন শপ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক, জুতা, লাইফস্টাইল, ইলেকট্রনিক্সসহ নানান পণ্য কেনাকাটায় এ সুবিধা পাওয়া যাবে।

একইসঙ্গে নির্দিষ্ট ফেইসবুক ভিত্তিক শপে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক।