২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তিন মডেলের ‘রিচার্জেবল ফ্যান’ বাজারে আনল ল্যাক্সফো ইলেকট্রনিক্স

এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিসপ্লে রিচার্জেবল ফ্যান বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 08:43 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

গ্রাহকদের জন্য নতুন তিনটি মডেলের এসি-ডিসি রিচার্জেবল ফ্যান উন্মোচন করেছে ল্যাক্সফো ইলেকট্রনিক্স।

কোম্পানির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য উন্মোচিত ল্যাক্সফো এসি-ডিসি ১৬ ইঞ্চি রিচার্জেবল ফ্যানে থাকছে ১২ ভোল্টের ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ডুয়েল ব্যাটারি, যা ৫ থেকে ১২ ঘণ্টা চলেবে। ১৬০০ আরপিএমের মোটর নিয়ে ফ্যানটি টেবিল ফ্যান ও পেডেস্টাল হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ল্যাক্সফো এসি-ডিসি ১৪ ইঞ্চি রিচার্জেবল ফ্যানে থাকছে ৬ ভোল্টের ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৪ থেকে ১২ ঘণ্টা চলেবে। ১৪০০ আরপিএমের মোটর নিয়ে ফ্যানটিতে থাকছে এলইডি লাইট ও মোবাইল চার্জিং সুবিধা।

এছাড়া এসি-ডিসি ১৪ ইঞ্চি রিচার্জেবল আরেকটি ফ্যানে ল্যাক্সফো নিয়ে এসেছে ইন্টেলিজেন্ট ডিসপ্লে, যাতে রিয়েল-টাইম ব্যাটারি স্ট্যাটাস, ৯টি স্পিড মোড ও কাস্টমাইজেবল এয়ারফ্লো রয়েছে। 

এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিসপ্লে রিচার্জেবল ফ্যান বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, ল্যাক্সফোর নতুন রিচার্জেবল ফ্যানগুলো দেশের সকল অনুমোদিত ডিলার পয়েন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে ল্যাক্সফো ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ আমান আবরার, নির্বাহী পরিচালক (অপারেশনস) মোহাম্মদ সাজেদুল করিম, বিক্রয় প্রধান তৌসিফ আহমেদ, গবেষণা ও উন্নয়ন ইনচার্জ তন্ময় আচার্য এবং সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা ও বাস্তবায়ন) নাফিসা রায়হানা উপস্থিত ছিলেন।