১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ালটন হাই-টেক পার্ক ঘুরে দেখল জার্মান দূতাবাস প্রতিনিধি দল

হাই-টেক পার্কে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্লান্ট ঘুরে দেখেন তারা।

ওয়ালটন হাই-টেক পার্ক ঘুরে দেখল জার্মান দূতাবাস প্রতিনিধি দল
গাজীপুরে ওয়ালটনের হাই-টেক পার্ক ঘুরে দেখেন ঢাকাস্থ জার্মান দূতাবাসের প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

ঢাকায় জার্মান দূতাবাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হাই-টেক পার্ক পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় হাই-টেক পার্ক তারা ঘুরে দেখেন বলে ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইয়ান ইয়ানস্কি, দূতাবাসের ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশনের অ্যাডভাইজার রেদিতা রকিব, জার্মান ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির (ডিইজি) রিপ্রেজেন্টেটিভ ফাইয়াজ হোসাইন ও ফাহমিদা আহমেদ। ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্লান্ট ঘুরে দেখেন তারা।

ইয়ান ইয়ানস্কি বলেন, “ওয়ালটন বিশ্বমানের হাই-টেক পণ্য উৎপাদন করছে। ওয়ালটনের মাধ্যমে হাই-টেক পণ্য উৎপাদন, ‘ভ্যালু অ্যাডিশন’ ও ‘ব্যাকওয়ার্ড লিংকেজ’ খাতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত দেখলাম।”

ওয়ালটনের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই-টেক পার্ক পরিদর্শনকালে ওয়ালটনের ‘এয়ার কুলড মডুলার ইনভার্টার চিলার এসির’ একটি নতুন মডেল উদ্বোধন করেন ইয়ান ইয়ানস্কি। ইউরোপে বাজার সম্প্রসারণে ওয়ালটনকে জার্মান দূতাবাসের সহযোগিতা আশ্বাস দেন তিনি।

ওয়ালটন হাইটেক পার্কে জার্মান রাষ্ট্রদূত

ওয়ালটন হাইটেক পার্কে জার্মান রাষ্ট্রদূত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি জিয়াউল আলম বিজ্ঞপ্তিতে বলেন, “বাংলাদেশের রপ্তানি আয়ের অধিকাংশই আসে ইউরোপ থেকে, যার কেন্দ্রে রয়েছে জার্মানি। তৈরি পোশাক খাতের পর ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য অন্যতম রপ্তানি খাত হয়ে উঠেছে। বর্তমানে জার্মানিসহ ইউরোপের ১২টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন।”

জার্মান দূতাবাসের প্রতিনিধি দলকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এএমডি জিয়াউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী ও ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান।

এসময় ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফ ইকবাল খান, শাহিনুর সুলতানা রেখা, জাহিদুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর সাহানা আকতার শম্পা ও মহাসিন আলী মোল্লা, ওয়ালটন এসির ডেপুটি সিবিও সন্দ্বীপ বিশ্বাস, ওয়ালটন কমার্শিয়াল এসির রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান শামিম আক্তার মুগ্ধ উপস্থিত ছিলেন।