১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে বর্ণিল আয়োজনে ‘কেএসআরএম দশম গলফ টুর্নামেন্ট'

টুর্নামেন্টে নারীসহ ১৫৮ জন গলফার অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 03:45 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

চট্টগ্রামে ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বর্ণিল আয়োজনে দশম কেএসআরএম গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এই টুর্নামেন্টে নারীসহ ১৫৮জন গলফার অংশ নিয়েছেন; শুক্রবার সকালে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিপি (প্রশাসন ও অর্থ) বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম, কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জসিম উদ্দিন, বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক মো. আশফাকুল ইসলাম, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ইও মো. মোকাদ্দেস হোসেন, কেএসআরএমের গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, আইন উপদেষ্টা ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন। 

সমাপনী অনুষ্ঠানে বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম বলেন, “প্রতিবছর আমরা কেএসআরএমের সহযোগিতায় এই  টুর্নামেন্টের আয়োজন করে থাকি। যা অত্যন্ত আনন্দের ও দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতা।” 

কেএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করছি কেএসআরএমের সঙ্গে আমাদের ধারাবাহিক এ সম্পর্ক আগামীতেও অব্যাহত থাকবে।” 

আঞ্চলিক পর্যায়ের এসব গলফ টুর্নামেন্ট জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও আশা করেন তিনি। 

বিজনেস রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের মহাব্যবস্থাপক মো. আশফাকুল ইসলাম বলেন, “দেশের সব বড় বড় প্রকল্পে কেএসআরএমের রড ব্যবহার হয় ব্যাপকহারে। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। এসব প্রকল্পের বাস্তবায়নে গর্বিত নির্মাণ অংশীদার ছিল কেএসআরএম। 

“আমাদের কাঁচামাল বিশ্বমানের। যেকোনো ডায়ামিটার ও গ্রেডের রড তৈরিতে সক্ষম আমরা। আমাদের শিপিং সেক্টরে ২৮টি মাদার ভ্যাসেল রয়েছে। যা দিয়ে আমরা জাতির সেবা করছি। কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি প্রচুর।” 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ মহাব্যবস্থাপক নুরুল মোমেন, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাজউদ্দিন, উপ ব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান উল হক, মিথুন বড়ুয়া, আশরাফুল ইসলাম। 

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং র‍্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।