২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টপ টেন রেমিটেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

রেমিটেন্স সংগ্রহে প্রথম হওয়ায় এই পুরস্কার, বলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

চলতি বছরের ‘টপ টেন রেমিটেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ইসলামী ব্যাংক।

শনিবার ঢাকার একটি হোটেলে সেন্টার ফর এনআরবির ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয় বলে ইসলামী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বিজ্ঞপ্তিতে বলেন, বৈদেশিক রেমিটেন্স সংগ্রহে প্রথম হওয়ায় সেন্টার ফর এনআরবির এ পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস স্পিকার সাইফুদ্দিন খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।