২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনব্যাপী অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি অষ্টমবারের মত এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 05:48 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

দেশের বিভিন্ন এলাকার ৭০ জন নারী এবং পুরুষ গলফারের অংশগ্রহণে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট’।

বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানের গলফাররা অংশগ্রহণ করেন।

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাব এ টুর্নামেন্টের আয়োজক এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এতে অষ্টমবারের মত পৃষ্ঠপোষকতা করে।

শনিবার সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের স্পোর্টস উপদেষ্টা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)। 

পরে দুপুরে ১৯ পদাদিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 

সমাপনী অনুষ্ঠানে সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও ক্লাবের বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

গেল ২০১৫ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক পুরুষ, নারী, জুনিয়র ও সাব-জুনিয়র গলফারকে নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।

আরও পড়ুন

ব্যবসায়িক অংশীজনদের নিয়ে হয়ে গেল ওয়ালটনের 'পার্টনার্স টুগেদার'

'পিএমও অব দ্য ইয়ার' পুরস্কার পেল ওয়ালটন