১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে পিকেএসএফের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

এই ক্রেডিট গ্যারান্টি চুক্তির আওতায় পিকেএসএফের অংশীদার সংস্থাগুলোকে ঋণ সহায়তা দেবে ব্যাংকটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 05:31 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণে চুক্তি সই করেছে ট্রাস্ট ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

এই ক্রেডিট গ্যারান্টি চুক্তির আওতায় পিকেএসএফের অংশীদার সংস্থাগুলোকে ঋণ সহায়তা দেবে ব্যাংকটি। 

বুধবার ট্র্যাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) আখলাসুর রহমান ভূঁইয়া এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ‘ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম’ (সিইএস) কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য হয়েছে এই ক্রেডিট গ্যারান্টি চুক্তি।

এই কৌশলগত অংশীদারিত্বের মূল উদ্দেশ্য, সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবা প্রাপ্তি আরো সহজ ও সম্প্রসারিত করা।

বিগত ২০২৫-২৬ অর্থবছরেও এই কর্মসূচির অধীনে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণে যুক্ত থাকার কথা বলেছে ট্রাস্ট ব্যাংক।

ট্রাস্ট্র ব্যাংকের পাশাপাশি মোট ১১টি ব্যাংক এবং একটি ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির অধীনে চলতি অর্থবছর দুই হাজার ৮০০ কোটি টাকা বিতরণের লক্ষ্য ঠিক করার কথা বলেছে পিকেএসএফ।