তীব্র গরমে শ্রমজীবীদের শরবত পান করাল ‘স্বপ্ন’
“তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী, মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না”, বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।
দাবদাহে ক্লান্ত মানুষের মধ্যে শরবত বিতরণ করল চেইন সুপার শপ স্বপ্ন।
রাজধানীসহ সারাদেশের স্বপ্ন আউটলেটের সামনে ২৭ এপ্রিল সকাল থেকেই এই কার্যক্রম পরিচালনা করা হয়।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির নাসির বলেন, “দেশবাসী এখন তাপপ্রবাহের মধ্যে অবস্থান করছে। এমন সময় স্বপ্ন থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে ।
“তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী, মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদেরকে উদ্দেশ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরও বেশ কিছু দিন এমন উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার দেশের ৪২ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় টানা দ্বিতীয় দিনের মত পারদ উঠেছিল ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়ার উপর দিয়েও এই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশে। একই পরিস্থিতি বিরাজ করছে ঢাকা ও বরিশাল বিভাগে
