১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাউজ বিল্ডিং ফাইন্যান্স ও রাকাবে নতুন এমডি

দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নতুন এমডির ছবি ও জীবন বৃত্তান্ত প্রকাশ করা হয়েছে।

হাউজ বিল্ডিং ফাইন্যান্স ও রাকাবে নতুন এমডি
মেহের সুলতানা ও কাজী আব্দুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 11:38 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

সরকারি মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

বিএইচবিএফসিতে এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহের সুলতানা। তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে রাকাবের এমডি করা হয়েছে কাজী আব্দুর রহমানকে। তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ডিএমডি ছিলেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিএইচবিএফসি এবং রাকাবের ওয়েবসাইটেও নতুন এমডির ছবি ও জীবন বৃত্তান্ত প্রকাশ করা হয়েছে।

মেহের সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে বিএইচবিএফসিতে কর্মজীবন শুরু করেন। সেখানে কর্মরত থাকাকালে তিনি আঞ্চলিক ব্যবস্থাপক এবং সদরদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাকাবের নতুন এমডি কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

এদিকে বিএইচবিএফসির ডিএমডি পারভীন আকতারকে পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি করা হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ডিএমডি খান ইকবাল হাসানকে করা হয়েছে বিএইচবিএফসির ডিএমডি।