২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট ‘এসসি কাপ’ উদ্বোধন

এর আগে পাঁচটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 09:21 PM

Updated : 10 Aug 2023, 09:21 PM

লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইয়ান রাশ’র উপস্থিতিতে এসসি কাপের ষষ্ঠ সিজনের উদ্বোধন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, টুর্নামেন্টটি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। এতে বিজয়ী দল লিভারপুল ফুটবল ক্লাবের হোমগ্রাউন্ড ‘অ্যানফিল্ড’-এ ভ্রমণ ও সরাসরি লিভারপুলের খেলা উপভোগ করার সুযোগ পাবে। 

এসসি কাপ একটি ফাইভ-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট, যেখানে দেশের বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। ইয়ান রাশ বাংলাদেশ সফরকালে ভক্তদের সাথে সাক্ষাতের পাশাপাশি এই এসসি কাপের প্রতিযোগীদের উৎসাহ দেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “লিভারপুল কিংবদন্তী ইয়ান রাশের উপস্থিতিতে এবারের এসসি কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। লিভারপুলের অগণিত সাফল্যের এই নায়ককে স্বাগত জানাতে পেরে আমরা গর্ববোধ করছি।

“ক্লাবের সাথে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন দুর্দান্ত কিছু কাজ করতে পারছি যা অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। টুর্নামেন্টে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা উপভোগ করতে এবং কোন দল অ্যানফিল্ড ভ্রমণের সুযোগ পাবে জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

তিনি আরও বলেন, “ইয়ান রাশ তার সতীর্থ, প্রতিপক্ষ, ম্যানেজার এবং ভক্তদের নিকট ছিলেন একজন সম্মানীয় ব্যক্তিত্ব ও একজন রোল মডেল। তার অভিজ্ঞতা ও গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করায় আমরা কৃতজ্ঞ, যা মাঠ ও মাঠের বাইরে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে আমাদের অনুপ্রাণিত করবে।”

এর আগে পাঁচটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এসসি কাপের আগের বিজয়ীদের মধ্যে গ্রামীণফোন, বাংলাট্র্যাক ও রবির মতো কোম্পানি রয়েছে।