১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেএসআরএম ফুটবল টুর্নামেন্টে সেরা কেএসএল ফাইটার্স

গেল ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

কেএসআরএম গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেএসএল ফাইটার্স দল। 

শনিবার টুর্নামেন্টের ফাইনালে ইলেকট্রো এলিট দলকে ১-০ গোলে হারিয়ে তারা শিরোপা জিতে নেয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুর্নামেন্টের সেরা খেলোয়ার ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিজয়ী দলের সজীব; সেরা গোলরক্ষক হয়েছেন শকওয়েভ স্কোয়াডের তারেক।

ফাইনাল উদযাপনে গান পরিবেশন করেন উপ-ব্যাবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান। টুর্নামেন্টের থিম সং লেখেন কেএসআরএম মার্কেটিং বিভাগের করপোরেট সেলস ম্যানেজার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলের প্রত্যেক খেলোয়াড়ের হাতে বিভিন্ন পুরস্কার, সম্মাননা পদক এবং নগদ অর্থ তুলে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক নবাব সিরাজুদ্দৌলা বলেন, “কেএসআরএম ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও খেলাধুলার মাধ্যমে কর্মীদের দক্ষতা এবং ইতিবাচক মনোজাগতিক পরিবর্তনে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।”  

গত ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। কেএসআরএম গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গঠিত ২৮টি দল এ টুর্নামেন্টে ৫২টি ম্যাচ খেলেছে।

কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন ও করিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।