লভ্যাংশ দিচ্ছে পিপলস ইন্স্যুরেন্স
বীমা কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স সদ্য সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ রোববার থেকে করবে, যা চলবে ৬ জুলাই পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
যারা লভ্যাংশ সংগ্রহ করতে ব্যর্থ হবেন তাদের নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে বলেও জানানো হয় সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
সমাপ্ত অর্থবছরে পিপলস ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে পিপলস ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মাহবুবুর রহমান পাটওয়ারি ৭০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন
হয়েছে।
মাহবুবুর রহমান আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে এই শেয়ার কিনতে পারবেন বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়।
