২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির নতুন ক্যাম্পেইন

মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ‘৩৯/৭৯ টাকা রিচার্জে সেরা কল রেট’ নামে  এক ক্যাম্পেইন চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 01:24 AM

Updated : 22 Aug 2022, 12:40 PM

এটা প্রিপেইড গ্রাহকদের জন্য সবচেয়ে কম খরচের কল রেট বলে বুধবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

“মাত্র ৩৯ অথবা ৭৯ টাকা রিচার্জে গ্রাহকরা রবি থেকে রবিতে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি সেকেন্ডে আধা পয়সা এবং বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি সেকেন্ড ১ পয়সা রেটে কথা বলতে পারবেন।”

৩৯ ও ৭৯ টাকা রিচার্জের মেয়াদ যথাক্রমে ৭ ও ৩০ দিন এবং বিশেষ কল রেটের পাশাপাশি রবি ৭৯ টাকা রিচার্জে ৭৯ মেগাবাইট ইন্টারনেট দিচ্ছে বলে জানিয়েছে রবি।

পাশাপাশি গ্রাহকরা রবি থেকে অন্য অপারেটরে দিন-রাত ২৪ ঘণ্টা প্রতি সেকেন্ড ১ পয়সা কল রেট উপভোগ করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গত জানুয়ারির উইন ব্যাক, হুটহাট চমক ৩২, ২৮ বা ৫৮ টাকা ডাবল বোনাস রিচার্জ অফারে অন্তর্ভুক্ত গ্রাহকরা ছাড়া রবির যে কোনো প্রিপেইড গ্রাহক এই অফারটি নিতে পারবেন।

রিচার্জের পর পরই অফারটি চালু হয়ে যাবে। অফারের মেয়াদ শেষে গ্রাহকরা আবার তার আগের প্ল্যানেই ফিরে যাবেন বলে জানায় রবি।