২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া-ফজলি

চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও ফজলি আম প্রথমবারের মত বিদেশে রপ্তানি হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

বুধবার আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান বারকুল্লাহ ট্রেডার্স থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে দুই হাজার কেজি আম পাঠানো হবে।

বারকুল্লাহ ট্রেডার্স এর মালিক বাসিরুল ইসলাম বলেন, ঢাকার ডিপ ইন্টারন্যাশনালের মাধ্যমে বিমানযোগে ১৫০০ কেজি ফজলি ও ৫০০ কেজি ল্যাংড়া আম পাঠানো হবে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে করে আমগুলো ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন গবেষক ড. শরফ উদ্দীন বলেন, আঞ্চলিক উদ্যান তত্ত্বের সার্বিক সহযোগিতায় ফ্রুট ব্যাগিং ব্যবহার করে রপ্তানি যোগ্য ও কেমিক্যালমুক্ত আম উৎপাদন করা হয়েছে।

প্রথমবারের মত বিদেশে আম পাঠাতে পেরে জেলার আম চাষিরা উচ্ছ্বসিত বলে জানান তিনি।