আমান ফিড লিমিটেডের আইপিও: লটারির ফল প্রকাশ
আমান ফিড লিমিটেডের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) লটারির ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার ডিএসইর ওয়েবসাইটে আইপিও পাওয়াদের তালিকা প্রকাশ করা হয়েছে।
গত ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত আমান ফিডের আইপিওর আবেদন জমা নেওয়া হয়। স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশি উভয় বিনিয়োগকারীর জন্য এই সময়সীমা নির্ধারিত ছিল।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন পায়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজারে ২ কোটি শেয়ার ছাড়ে।
পুঁজিবাজার থেকে সংগ্রহ করা টাকায় ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিও খাতে ব্যয় করা হবে।
