ইবনে সিনার ১১ হাজার শেয়ার কেনার ঘোষণা পরিচালকের
ইবনে সিনা কোম্পানির পরিচালক এম. আতাউর রহমান ১১ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বুধবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এই পরিচালকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে এই শেয়ার কিনতে হবে।
ওষুধ খাতের এ কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে ।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী কোম্পানির ৪৭.৩২ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের হাতে। এছাড়া ৯.৪৫ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে এবং ৪৩.২৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
কোম্পানিটি ২০১৪ সালে মুনাফা করেছে ১২ কোটি ৭৩ লাখ টাকা, এ বছর প্রথম প্রান্তিকে মুনাফা করেছে ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার কোম্পানিটির শেয়ার ৮৮ টাকায় লেনদেন হয়েছে।
