নভো এয়ার দিল কক্সবাজার ঘুরে আসার প্যাকেজ
একদিনের জন্য কক্সবাজারে ঘুরে আসার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার।
গণমাধ্যমে পাঠানো নভো এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ হাজার সাতশ টাকার এই প্যাকেজটির মাধ্যমে একজন ব্যক্তি কক্সবাজার যাওয়া-আসাসহ এক রাত কক্সবাজারে থাকতে পারবেন।
বিমানবন্দর থেকে হোটেলে যাতায়াত খরচও এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ারের যেকোনো অফিস অথবা যেকোনো ট্রাভেল এজেন্ট থেকে প্যাকেজটি কেনা যাবে।
প্যাকেজে অন্তর্ভুক্ত হোটেলগুলো হচ্ছে- সাইমন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইস, সি গাল, লং বিচ ও প্রাসাদ প্যারাডাইস।
