সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট।
ডিএসইতে ৩১৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩৪ কোটি কম।
তবে সিএসইতে লেনদেন ১৬ কোটি টাকা বেড়ে ৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে।
আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ১১৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮০০ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৮ পয়েন্টে হয়েছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইডেট এয়ারওয়েজ, হাইডেলবার্গ সিমেন্ট, কেপিসিএল, জিপি ও ফার ক্যামিকেল।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দর।
