পুঁজিবাজারে সূচকপতন
হাজার কোটি টাকার শেয়ার হাতবদল হওয়ার পরদিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ৯৫ পয়েন্ট কমেছে।
ডিএসইতে এদিন ৭২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৭৭ কোটি কম।
আর সিএসইতে ৬০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৫৪ লাখ টাকা কম।
মঙ্গলবার ডিএসইতে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৭ পয়েন্টে হয়েছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হল- সামিট পাওয়ার, কেপিসিএল, বেক্সিমকো লিমিটেড, বিএসসিসিএল, শাশা ডেনিমস, সাইফ পাওয়ার, গ্রামীণ ফোন, সামিট অ্যালায়েন্স, ফার কেমিকেলস ও বারাকা পাওয়ার।
সিএসইর সার্বিক সূচক সিএসপিআই এদিন ৯৫ পয়েন্ট কমে হয়েছে ১৪ হাজার ১৫৮ পয়েন্ট।
এ বাজারে লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর।
সপ্তাহের প্রথম দুই দিন দুই বাজারেই সূচক বাড়ে। সাড়ে সাত মাস পর সোমবার ডিএসইর লেনদেন হাজার কোটি টাকা ছাড়ায়।
