বিসিএসআইআর ও প্রাণের মধ্যে চুক্তি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে গবেষণা সেবা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে প্রাণ আরএফএল গ্রুপ।
সম্প্রতি বিসিএসআইআরের সম্মেলন কক্ষে পরিষদ সচিব মো. খলিলুর রহমান এবং প্রাণ আরএফএল গ্রুপের চিফ কোয়ালিটি কন্ট্রোলার এসএম মারুফ কবির চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলেক উদ্দিন বলেন, বিসিএসআইআরের অভিজ্ঞ বিজ্ঞানী ও আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি রয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রাণ গ্রুপের সঙ্গে তারা যৌথভাবে কাজ করবেন।
প্রাণ গ্রুপের পরিচালক মো. ইলিয়াস মৃধা বলেন, বিসিএসআইআর-এর গবেষণা সহযোগিতা পেলে প্রাণ গ্রুপ আরও দ্রুত অগ্রসর হতে পারবে।
