২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিনে দরপতন পুঁজিবাজারে

বেশ কিছু দিন পর এই সপ্তাহে বাংলাদেশের পুঁজিবাজারে আকস্মিক উল্লম্ফন দেখা গেলেও শেষ দিনে এসে দরপতন ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৭৩ পয়েন্ট।

তবে সবমিলিয়ে এ সপ্তাহে ১৯৩ পয়েন্ট সূচক বেড়েছে ডিএসইতে, আর সিএসইতে বেড়েছে ৬৩৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৪৮ লাখ টাকা বেশি।

আগের দিনই ছয়শত কোটি ছাড়িয়েছিল ডিএসইর লেনদেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

ডিএসইতে এদিন মোট ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৯টির।২৫টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।

দিনশেষে ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, এসিআই ফরমুলেশন, ওয়েষ্টার্ণ মেরিন, কেপিসিএল, এসিআই লি, বেক্সিমকো লি, এমজেএল বিডি, ইফাদ অটোস, বারাকা পাওয়ার ও  বিএসসিসিএল।

সিএসইতে এদিন ৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৩০০ পয়েন্ট হয়েছে।

লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।