পুঁজিবাজারে সূচক-লেনদেন কমেছে
টানা অবরোধের মধ্যে সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫২ পয়েন্ট হয়।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩৯১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৫ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ২০৬ পয়েন্ট। লেনদেন কমেছে ৫ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৮৪টির দাম বেড়েছে; কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।
