২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলো পুঁজিবাজারে

টানা তিনদিনের বন্ধ শেষে খোলার প্রথমদিনেই সূচক পড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 03:54 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৬ পয়েন্ট হয়।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২০৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা কম ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২৭ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ১৩৯ পয়েন্ট।

লেনদেন কমেছে ৬ কোটি, হাতবদল হয়েছে ১৫ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৮৬টির দাম বেড়েছে; কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ারের দাম।