নাম পাল্টালো আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি
জীবনবীমা প্রতিষ্ঠান আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ‘মেটলাইফ আলিকো’ নাম পরিবর্তন করে কেবল ‘মেটলাইফ’ নামে পরিচালিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বছরের প্রথমদিনে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন এই রিব্র্যান্ডিং কার্যকরের ঘোষণা দেয়া হয়।
প্রতিষ্ঠানটির রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অবসাউথ এশিয়া এম নূরুল ইসলাম এই ঘোষণা দেন।
তিনি বলেন, “বীমা শিল্পে সত্যিকার বিশ্বমানের কোম্পানি হওয়ার প্রয়াসে আমরা আজ সারা পৃথিবীতে সুপরিচিত মেটলাইফ ব্র্যান্ডের সাথে একাত্ম হলাম।
“আমি বিশ্বাস করি মেটলাইফ ব্র্যান্ডের অন্তর্নিহিত শক্তিমত্তা আমাদেরকে এদেশের সর্বস্তরের মানুষের জীবনবীমা চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।”
বিজ্ঞপ্তিতে জানান হয়, ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এতে দাবি করা হয়, মেটলাইফ আলিকো বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবীমা কোম্পানি যে প্রতিষ্ঠানে ১৫ হাজারেরও বেশি মানুষ কাজ করেন।
