সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৪ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৪৩৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২৯২ পয়েন্ট। এ বাজারে লেনদেন কমেছে ২ কেটি টাকা; হাতবদল হয়েছে ৩০ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৬২টির দাম বেড়েছে; কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ারের দাম।
