২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 05:35 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩৮৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৩০ কোটি টাকা কম ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৪৯ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ২৬২ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে ২ কেটি টাকা; হাতবদল হয়েছে ৪৪ কোটি টাকার শেয়ার।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে; কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ারের দাম।