সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩৪২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২০১ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ১৬০ পয়েন্ট।
এ বাজারে লেনদেন বেড়েছে ৮ কেটি টাকা; হাতবদল হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২৫৩টির দাম বেড়েছে; কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দাম।
