২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই সূচক ৫ হাজারের নিচেই

আগের দিন নামার পর সপ্তাহের দ্বিতীয় দিনেও ঢাকার পুঁজিবাজারে সূচক ৫ হাজার পয়েন্টের নিচ থেকে ওঠেনি। এদিন ঢাকায় সূচক কমলেও বেড়েছে চট্টগ্রামের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 05:28 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

২০১৩ সালে ২৭ জানুয়ারি ৪০৫৬ নিয়ে নতুন সূচক চালু হলে গত ২৫ সেপ্টেম্বর তা ৫ হাজার পয়েন্ট ছাড়ায়। এরপর তা ৫ হাজার পয়েন্টের ওপরে থাকলেও রোববার তা নিচে নেমে আসে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৫ পয়েন্টে নেমে এসেছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭১০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪৮ কোটি টাকা কম।

লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১২৭টির দাম বেড়েছে; কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৪৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২৮০ পয়েন্ট।

এই বাজারে লেনদেন বেড়েছে ৫ কোটি টাকা, হাতবদল হয়েছে ৭৩ কোটি টাকার শেয়ার।