এয়ারটেলের ‘সবাই এক’
মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের নতুন ট্যারিফ প্ল্যান ‘সবাই এক’ শিরোনামের একটি নতুন ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে।
এই প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা যে কোনো অপারেটরে যে কোনো সময় ১ পয়সা প্রতি সেকেন্ড রেটে কল করতে পারবেন বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি পিডি শর্মা বলেন, “সবাই এক- বাংলাদেশ টেলিকম ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক এবং গ্রাহকদের ভ্যালু প্রপোজিশন সহজ করার ক্ষেত্রে এয়ারটেলের দর্শনের একটি উদাহরণ।”
এই ট্যারিফ প্ল্যান গ্রাহককে স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এই উদ্যোগটি এয়ারটেল ব্র্যান্ডকেও আরো শক্তিশালী করবে।
এয়ারটেলের নতুন গ্রাহকরা ৯০ দিনের জন্য ১ পয়সা/সেকেন্ড ফ্ল্যাট রেট উপভোগ করবেন এবং বর্তমান গ্রাহকরা মাত্র ২৪ টাকা রিচার্জের মাধ্যমে ৩০ দিন মেয়াদ পাবেন।
