একদিন বাদেই পতন পুঁজিবাজারে
ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের একদিন বাদেই সূচক-লেনদেন উভয়ই কমেছে ঢাকার পুঁজিবাজারে।
ডিএসইতে সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৭৯০ কোটি টাকা। মঙ্গলবার তা ১০৯ কোটি টাকা কমে ৬৮১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৩৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫২৬ পয়েন্ট হয়েছে।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬৭ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট কমে এক হাজার ৬৮৮ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি টাকা।
